bini foundation -Social Initiative Foundation- Sohay Foundation
Mªyc “ বিনি ফাউন্ডেশন ” এর সংঘ স্মারক এবং গঠনতন্ত্র সংগঠনের নাম : সংগঠনটি ইংরেজীতে “ BINI Foundation” ও বাংলায় “ বিনি ফাউন্ডেশন ” নামে পরিচিত হবে। বাংলা পূর্ণ নাম : বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউ ইনিশিয়েটিভ ফাউন্ডেশন ইংরেজী পূর্ণ নাম : Bangladesh Institute of New Initiative Foundation সংগঠনের ঠিকানা : মাহফুজা ভিলা ( নীচতলা ), নোয়াখালী পট্টি ( আদর্শ গলির বিপরীতে ) ।কাজীজাফর স্কুলের দক্ষিনে। দক্ষিন মুগদা পাড়া। আনন্দধারা।মুগদা।পশ্চিম মানিকনগর। ঢাকা। কর্ম এলাকা : মুগদা। আর্দশ , লক্ষ্য ও উদ্দেশ্য : এটি একটি অরাজনৈতিক , অলাভজনক বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জাতিসংঘের বিশ্বময় ঘোষনা এবং মানবাধিকার নীতি অনুসরন করে চলবে। মূখ্য লক্ষ্য : সংস্থার মূখ্য লক্ষ্য হবে সরকারের নীতিমালা ও আইনী কাঠামোর আওতায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে পরিবারগুলোকে শক্তিশালীকরন , পারিবারিক সমস্যা বিমোচনে কাজ করা। কমতি (Gap) ও প্রয়োজন (Need) বিবেচ...