ফেইস সংগঠনের সিকিউরিটি ফান্ড ব্যবস্থাপনা নীতি মালা

আমাদের ফেইস সংগঠনের ফান্ড ব্যবস্থাপনা দু প্রকার।
১. জেনারেল ফান্ড।
২. সিকিউরিটি ফান্ড।
আজ আলোচনা করছি সিকিউরিটি ফান্ডের ব্যবস্থাপনা নিয়ে।
সিকিউরিটি ফান্ড দু প্রকার।
ক.পরিবার নিরাপত্তা ফান্ড।
খ.স্বাস্থ্য নিরাপত্তা ফান্ড।
১০০ জন সদস্য সম্বলিত সংগঠন হওয়ার পর পরিবার নিরাপত্তা ফান্ড ব্যবহারের কাজ শুরু হবে।
২০০ জন সদস্য সম্বলিত সংগঠন হওয়ার পর স্বাস্থ্য নিরাপত্তা ফান্ড ব্যবহারের কাজ শুরু হবে।
ফান্ড পাওয়ার পরিমান= {(সদস্য হওয়ার বয়স/সংগঠনের বয়স) * গাইড লাইনে বরাদ্দের পরিমান}
সকল র্কাযক্রম ফান্ড এভেইলেবল থাকা সাপেক্ষে।
ক. সংগঠনের সদস্যদের নরমাল ডেলিভারীতে ৫,০০০/- টাকা উপহার দেয়া হবে।
সিজার ডেলিভারীতে ১০,০০০/- টাকা দেয়া হবে। (দুই সন্তান র্পযন্ত)
খ. সন্তানাদির বিয়ে: ছেলের বিয়েতে প্রতি সদস্য থেকে ১০০ টাকা নিয়ে ২০০ সদস্য থেকে ২০০০০/- টাকা গিফট পাঠানো হবে।
মেয়ের বিয়েতে প্রতি সদস্য থেকে ২০০ টাকা নিয়ে ২০০ সদস্য থেকে ৪০০০০/- টাকা গিফট পাঠানো হবে।
গ. শিক্ষা: সংগঠনের সদস্যদের সন্তানাদি প্রতি জন (একই পরিবারের মোট দুজন) এইচএসসি লেবেলে মোট ১২০০০ টাকা বৃত্তি পাবে।
সংগঠনের সদস্যদের সন্তানাদি প্রতি জন (একই পরিবারের মোট দুজন) গ্রাজুয়েশান লেবেলে মোট ২০০০০ টাকা বৃত্তি পাবে।
সংগঠনের সদস্যদের সন্তানাদি বিদেশে শিক্ষার জন্য যাওয়ার সময় ২০০০০/- টাকা সহযোগিতা পাবে।
সংগঠনের সদস্যদের সন্তানাদি বিদেশে শিক্ষার জন্য যাওয়ার সময় ব্যাংক সলভেন্সী বা গেরান্টর হয়ে সহযোগিতা করা হবে।
ঘ. কারাগার: ফেইস সংগঠন করার কারনে অন্যায়ভাবে মামলা হলে ও কারাবরন করলে ফেইসের অনুমোদিত আইনজীবীর আইনী খরচের ৭০% ফেইস বহন করবে। ৩০% ব্যক্তি বহন করবে।
ফেইসের অননুমোদিত আইনজীবীর আইনী খরচ আলোচনা সাপেক্ষে আংশিক ফেইস বহন করবে। বাকী অংশ ব্যক্তি বহন করবে।
ঙ. পরিবারের একমাত্র উর্পাজনকারী এমন পরিচালক ও সদস্যদের হঠাৎ মৃত্যুতে পরিবারের অন্য কোন সদস্যর চাকরী বা আয় না করা র্পযন্ত যা র্সবোচ্চ দু বছর এর বেশী হইবেনা ...
মাসিক ত্রিশ কেজি চাল, ২ কেজি মাংস, ৪ কেজি মুরগী, ২ কেজি মাছ ও অন্যান্য খরচ বাবদ র্সবমোট মাসিক ৫০০০ টাকা করে দু বছরে ১২০০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা অনুদান দেয়া হবে।
চ. পরিবারের একমাত্র উর্পাজনকারী এমন পরিচালক ও সদস্যদের হঠাৎ চাকরী চলে গেলে পরিবারের অন্য কোন সদস্যের চাকরী বা আয় না করা র্পযন্ত যা র্সবোচ্চ এক বছর প্রকি মাসে ৫০০০/- টাকা করে মোট ৬০০০০/- (ষাট হাজার ) টাকা অনুদান দেয়া হবে।
ছ. ‌সড়ক দুর্ঘটনা, জটিল ও মরন ব্যাধি : (১) সংগঠনের পরিচালক ও সদস্যদের সড়ক দুর্ঘটনা, জটিল ও মরন ব্যাধি (২) সংগঠনের পরিচালক ও সদস্যদের পরিবারের কারো সড়ক দুর্ঘটনা, জটিল ও মরন ব্যাধি হলে ফান্ড এভেইলেবল থাকা সাপেক্ষে র্সবোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। প্রয়োজনে সদস্যদের থেকে নতুন করে কালেকশান করে চিকিৎসা সহযোগিতা দেয়া হবে।

Comments

Popular posts from this blog

bini foundation -Social Initiative Foundation- Sohay Foundation

FACE Cooperative Society Limited 2022 (Upgrade Version)

waiting List for Diamond