ইউনিয়ন নির্বাচন প্রস্তুতি ও নির্বাচন কার্যক্রম পরিচালনা
ইউনিয়ন নির্বাচন প্রস্তুতি ও নির্বাচন কার্যক্রম পরিচালনা ================= ১ . প্রথমে দেখতে হবে প্রতিদ্বন্ধী প্রার্থীদের যোগ্যতা কি ও দুর্বলতা কি। সে অনুযায়ী মাঠ সাজাতে হবে। ২ . ইউনিয়ন নির্বাচনে এমপি , উপজেলা চেয়ারম্যান , ইউএনও , ওআইসি , নির্বাচন কমিশন , এএসপি , এসপি , ডিসি , ডিআইজি নাখোশ হয় এমন আচরন করা যাবেনা। ৩ . বিরোধী পক্ষের কোন মানুষ ক্রেজী এনিমি হয় এমন আচরন করা যাবেনা। ৪ . খারাপ মানুষদের বিপক্ষে টেকনিক্যাল অবস্থান নিতে হয় যাতে খারাপ মানুষ জয়ী হওয়ার ক্ষেত্রে বড় বাধা না হয়। ৫ . জনমত কোন দিকে দেখতে হবে। ইসলামী , বাংলাদেশী জাতীয়তাবাদী নাকি বাঙ্গালী জাতীয়তাবাদী তা দেখে চক কষতে হবে। ৬ . ইউনিয়ন নির্বাচনের আগে কিছু স্টেশনারী কিনে ফেললে ভাল। হ্যান্ড মাইক , বড় সাউন্ডবক্স , মাইক , মাইক্রোফোন। লাইভ করার স্ট্যান্ড , লাইভ করার মাইক্রোফোন , লাইভ করার লাইটিং। গ্রামে গঞ্জে ফেসবুক একটি ফ্যাক্টর। ৭ . সকল নির্বাচনী অফিসে বিশ্বস্ত স্টাফ দরকার। ৮ . একজন বিশ্বস্ত পিএস দরকার...