সামাজিক উদ্যেগের পদ্ধতি: গুচ্ছ পদ্ধতির ও বড় বাগান পদ্ধতির সংগঠন কাঠামো- মোহাম্মদ মোজাম্মেল হক প্রচলিত সংগঠন কাঠামোর বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীভূত। কিন্তু সামাজিক আন্দোলনের প্রস্তাবিত সংগঠন কাঠামো হচ্ছে বিকেন্দ্রীভূত এবং গুচ্ছাকার। এ ধরনের সংগঠন কাঠামোর সহজ একটা উদাহরণ হলো মৌচাক। মৌচাকের কোনো কেন্দ্র নাই। এর প্রত্যেক প্রকোষ্ঠ একটা আরেকটার সাথে সম্পর্কিত। ফলে মৌচাকটি ক্রমান্বয়ে বড় হতে পারে। অথবা ধরা যাক, বিভিন্ন রং ও আকারের অনেকগুলো বেলুন একসাথে রাখা হয়েছে। বেলুনগুলোর প্রত্যেকটি স্বতন্ত্র হলেও সুতার একটি গিঁটের মাধ্যমে পরষ্পর সংযুক্ত। মৌচাকের পরষ্পর সংযুক্ত কিন্তু স্বতন্ত্র প্রকোষ্ঠ গুচ্ছের মতো কোনো সমাজ ও রাষ্ট্রে প্রতিটি সেক্টরে নানামুখী সামাজিক সংগঠন ও আন্দোলন গড়ে তুলতে হবে। এই সব স্বতন্ত্র ব্যক্তি বা গ্রুপগুলোর সৃজনশীলতা ও দায়বোধের সর্বোচ্চ মাত্রার বিকাশকে বিবেচনা করলে সামাজিক আন্দোলনে ব্যক্তি-উদ্যোগের (Individual’s Entrepreneurship) দিকটাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। যে কোনো আদর্শনির্ভর সামাজিক আন্দোলনের জন্য এটি সমভাবে প্রযোজ্য। উল্লেখ্য, সামাজিক ...